1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ জুন হত্যাসহ একাধিক মামলার শীর্ষ ছিনতাইকারীদের গ্রেফতার করতে গিয়ে হামলায় শিকার পুলিশ, ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ‘থালাপতি’ বিজয় যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার যে কারণে বিসিবি সভাপতির চেয়ার হারালেন বুলবুল ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

সিআইডি, কক্সবাজার কর্তৃক ২০১৬ সালের ক্লুলেস একটি খুন মামলার মূল রহস্য উদঘাটন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৪১৭ বার পঠিত হয়েছে

Newsvob.com.:  নিজস্ব প্রতিবেদক :  একজন ভ্যান চালকের সূত্র ধরে সিআইডি, কক্সবাজার কর্তৃক ২০১৬ সালের ক্লুলেস একটি খুন মামলার মূল রহস্য উদঘাটন করেছে সিআইডি, কক্সবাজার। ভিকটিম সালা উদ্দিন প্রঃ আরিফ (৩৫), পিতা- মৃত হাবিবুর রহমান, মাতা- লায়লা বেগম, সাং- দক্ষিন কোনাখালী, থানা- চকরিয়া, কক্সবাজারকে বিষ প্রয়োগ সহ শ্বাসরোধ করে খুনের ঘটনায় সিআইডি, কক্সবাজার জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়া’র নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই মোহাম্মদ হাফিজ আল-আসাদ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ তদন্তে প্রাপ্ত আসামী ছলমা প্রঃ ছালমা খাতুন (৩৫) গ্রেপ্তার পূর্বক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মামলার ঘটনা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।

মামলার পূর্ববর্তী আই/ও কক্সবাজার বাস টার্মিনালস্থ একজন ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করেন মর্মে মামলার ডকেটে নোট করেন। বাস টার্মিনালে বিভিন্ন দোকানে জিজ্ঞাসাবাদ করে উক্ত ভ্যান চালককে সনাক্ত করতঃ তাকে জিজ্ঞাসাবাদ করে মামলার ঘটনায় জড়িত উক্ত ভ্যান চালকের দুই বোন ও কথিত বোন জামাইকে সনাক্ত করা হয়।

অদ্য ১৭.০৬.২০২৩ইং তারিখ সকাল ১১ঘটিকায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে আসামী ছলমা প্রঃ ছালমা খাতুন (৩৫)কে গ্রেপ্তার পূর্বক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে উক্ত আসামী ঘটনার বিষয়ে স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে এবং বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

J/Rashid

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews