ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল

সেনবাগে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১

নোয়াখালীর সেনবাগ উপজেলায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে ইসমাইল হোসেন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও তিন শ্রমিক। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ভূঁইয়াদীঘি এলাকার ঠাকুরবাড়ীতে ‘পুষ্পিতা প্লাস্টিক ও ফিতা’ নামে ওই কারখানা থেকে নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত ইসমাইল হোসেন নোয়াখালীর সদর উপজেলার মন্নাননগর চৌরাস্তা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে বলে জানা গেছে। আহতরা হলেন- কেশব চক্রবর্তী, দিলিপ চক্রবর্তী ও হৃদয় চন্দ্র দেবনাথ।

ওসি মো. মিজানুর রহমান জানান, রোববার রাতে কাজ শেষে ইসমাইল কারখানার ভেতরে ও অন্যরা পার্শ্ববর্তী একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। পরে রাত সাড়ে ১১টায় হঠাৎ করে কারখানায় আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে ইসমাইলের মৃত্যু হয়। এ সময় দগ্ধ হন আরও তিনজন। পরে খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান ওসি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

সেনবাগে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১

আপডেট এর সময় : ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯