আল মামুন সোহাগ , চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলায় আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আনারস মার্কায় ভোট চেয়ে নাটুদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে – স্থানে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন আলী মুনসুর বাবু। আসন্ন দামুড়হুদা উপজেলা পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী দর্শনা পৌর আ:লীগের দপ্তর সম্পাদক আলী মুনসুর বাবুর আনারস মার্কায় উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী মুনসুর বাবু ব্যাপক গনসংযোগ ও পথসভা করেছেন।
গতকাল বৃহস্পতিবার নাটুদাহ ইউনিয়নের স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগে নেতাকর্মীদের সাথে দেখা করেন ও মতবিনিময় করেন তিনি আরোও নাটুদাহ ইউনিয়ানের প্রতিটি গ্রামে গ্রামে ও বাজারে ও বিভিন্ন দোকানে ও বাড়িতে যেয়ে মহিলা ভোটারদের সাথে উঠান বৈঠক করেন ও সকল মানুষ এর খোজ খবর নেন, জনাব আলী মুনসুর বাবু।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগসহ জনগণ।
গণসংযোগকালে তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গরীব দুঃখী, মেহনতি মানুষের সেবা করার জন্য আমি আপনাদের পাশে থাকতে চাই । কাজ প্রিয় মানুষ আমি, কাজ করার সুযোগ দিন আমাকে। বাংলাদেশ এখন উন্নয়নের শেখরে পৌঁছে গেছে। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ৫ম উপজেলা নির্বাচনে আমি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই।