ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ

হাসপাতাল ছাড়লেন ফারুক

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • ৩৯৩ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক : যক্ষ্মায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল চিকিৎসা নিচ্ছিলেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুখ। ২১ দিন চিকিৎসকদের পূর্ণ তত্ত্বাবধানে থেকে অবশেষে পেলেন ছাড়পত্র। হাসপাতাল ছেড়ে হোটেলে উঠেছেন তিনি।

শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান। তিনি বলেন, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে শরীর ভীষণ দুর্বল। হাসপাতাল থেকে নিয়ে এলেও দুই দিন পরপর তার শারীরিক অবস্থার ফলোআপের জন্য হাসপাতালে নিয়ে যেতে হবে। অ্যান্টিবায়োটিক সেবনের কারণে তার শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে।দেশে নায়ক ফারুক দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন। রাজধানীর দুটি হাসপাতালে তার চিকিৎসা করা হয়েছিল। অবস্থার উন্নতি না হওয়ায় গত ১৩ সেপ্টেম্বর স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে স্বাস্থ্যপরীক্ষা করাতে যান তিনি। পরীক্ষায় অভিনেতার যক্ষ্মা ধরা পড়ে।প্রায় পাঁচ দশক ধরে ঢালিউড চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নায়ক ফারুক। তিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনের  সংসদ সদস্য নির্বাচিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন

হাসপাতাল ছাড়লেন ফারুক

আপডেট এর সময় : ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০