ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

হোয়াইট হাউসের এক কর্মকর্তাকে বরখাস্ত করলেন জো বাইডেন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • ৩৬৫ বার পঠিত হয়েছে

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই হোয়াইট হাউসের এক কর্মকর্তাকে বরখাস্ত করলেন জো বাইডেন। দুটি সূত্র থেকে নিশ্চিত হয়ে সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, হোয়াইট হাউসের চিফ উশার তিমোথি হারলেথকে বরখাস্ত করেছেন বাইডেন।

হোয়াইট হাউসের গৃহস্থালি কর্মকাণ্ড দেখভালের দায়িত্ব থাকে চিফ উশারের। ২০১৭ সালে সেই পদে তিমোথিকে নিয়োগ দিয়েছিলেন সদ্য সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

তিমোথি ছিলেন মূলত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের রুম ম্যানেজার। তিনি ওবামা প্রশাসনের অ্যাঞ্জেলা রিডের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

গতকাল বুধবার স্থানীয় সময় দুপুরে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ও মার্কিন ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কমলা হ্যারিস।

প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই পূর্বসূরি ট্রাম্পের কয়েকটি পদক্ষেপ পাল্টে দিতে শুরু করেছেন বাইডেন। তিনি বলেছেন, ‘আমরা যে সংকটের মুখোমুখি হয়েছি, সেটি মোকাবিলা করতে অপচয় করার মতো সময় নেই।’

বাইডেন এরই মধ্যে ১৫টি নির্বাহী আদেশে সই করেছেন। এর মধ্যে করোনা মোকাবিলায় ফেডারেল এলাকা ও ফেডারেল কর্মীদের জন্য মাস্ক পরায় বাধ্যবাধকতা ও শারীরিক দূরত্ব বজায় রাখা, নতুন অভিবাসন নীতি, প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) পুনরায় যোগ দেওয়া ও মুসলিম দেশগুলো থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো রয়েছে।

ক্ষমতাগ্রহণের আগে থেকেই করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের চেয়ে অধিক কার্যকরী পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন বাইডেন। এরই অংশ হিসেবে মহামারিতে বিভিন্ন কাজ সমন্বিত করার জন্য একটি কার্যালয় করবে বাইডেন প্রশাসন। এ ছাড়া ডাব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার বিষয়ে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ বাতিল করছেন বাইডেন। ফলে পুনরায় ডাব্লিউএইচওর সঙ্গে যোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের বিষয়টিয়ে অনেক গুরুত্ব দিচ্ছে বাইডেন প্রশাসন। আর সেজন্যই প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে যাওয়ার পদক্ষেপ নিয়েছেন বাইডেন। এর আগে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে এসেছিল ট্রাম্প প্রশাসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

হোয়াইট হাউসের এক কর্মকর্তাকে বরখাস্ত করলেন জো বাইডেন

আপডেট এর সময় : ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১