1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ

১ জুলাই থেকে সঞ্চয়পত্রের সুদ ও আসল ব্যাংকে যাবে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০১৯
  • ১৮১ বার পঠিত হয়েছে

আগামী ১ জুলাই থেকে সঞ্চয়পত্রের সুদ ও আসল গ্রাহকদের ব্যাংক হিসাবে যাবে। বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) চিঠি দিয়ে তা জানিয়ে দিয়েছে। অর্থ বিভাগ ‘সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ: অগ্রাধিকার কার্যক্রমগুলোর ধারাবাহিকতা রক্ষা’ শীর্ষক যে কর্মসূচি বাস্তবায়ন করছে, তার আওতায় চলছে ‘জাতীয় সঞ্চয় প্রকল্প অনলাইন ব্যবস্থাপনা পদ্ধতি’ নামের আরেকটি কর্মসূচি। এই কর্মসূচি সঞ্চয় প্রকল্পের সুদ ও আসলকে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে নিয়ে যাওয়ার ব্যাপারে কাজ করছে। সঞ্চয়পত্র কেনার জন্য নির্দিষ্ট আয়ের মানুষের জাতীয় পরিচয়পত্র, কর শনাক্তকরণ নম্বর, ব্যাংক হিসাব নম্বর এবং মোবাইল নম্বর দিতে হবে। নতুন ব্যবস্থায় ৫০ হাজার পর্যন্ত টাকা দিয়ে সঞ্চয়পত্র কেনা যাবে। এর বেশি হলেই তা পরিশোধ করতে হবে চেকের মাধ্যমে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews