ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল

২০ দিনের ব্যবধানে আবারো বাড়ল স্বর্ণের দাম

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • ১১৮ বার পঠিত হয়েছে

NEWSVOb,আন্তর্জাতিক ডেস্ক  :আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে ২০ দিনের ব্যবধানে দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। মানভেদে ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৬৭ টাকা বেড়েছে। তবে সনাতন পদ্ধতির স্বর্ণ ও রুপার দাম বাড়েনি।

নতুন মূল্য   কার্যকর হবে বলে গতকাল বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে বর্তমানে গত ৬ থেকে ৭ বছরের মধ্যে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এ ছাড়া দেশীয় বুলিয়ান মার্কেটে স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ৪ জুলাই ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ৪১ টাকা বাড়ানো হয়েছিল।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২৩ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ধরা হয়েছে ৬৫ হাজার ২৭ টাকা। বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৩ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৩০ এবং ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৪৬ হাজার ১৪ টাকায় বিক্রি হবে।

বর্তমানে ভরি প্রতি দাম ২৩ ক্যারেট ৬৩ হাজার ৮৬০ টাকা, ২২ ক্যারেট ৫২ হাজার ১৯৬, ২১ ক্যারেট ৪৯ হাজার ৮৬৪ ও ১৮ ক্যারেট ৪৪ হাজার ৮৪৮ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

২০ দিনের ব্যবধানে আবারো বাড়ল স্বর্ণের দাম

আপডেট এর সময় : ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯