1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

৪০ কেজি গাঁজা ও পিকআপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩১৮ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ   নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা এলাকা থেকে ৪০ কেজি গাঁজা ও পিকআপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ নাজমুল ইসলাম ভুঁইয়া (২৫) ২। মোঃ শিমুল (৫৯) ও ৩। মোঃ রুবেল মিয়া (২৪)।

শুক্রবার (২৭ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৮:০০ ঘটিকায় মুগদা থানাধীন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি পিকআপসহ গাঁজা বিক্রয়ের জন্য মুগদা থানাধীন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের বিপরীতে পয়ঃনিষ্কাশন শোধনাগার অফিসের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকা। এ সময় তাদের হেফাজত হতে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews