ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা Logo মুক্তির দুদিনেই কোটি ভিউ ছাড়াল অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’ Logo সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান Logo মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সহযোগিতা জোরদারে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান Logo চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে Logo ক্রসফায়ার চেয়ে আইজিপি তাঁর পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন: নূর খান লিটন Logo স্টেশন মসজিদের অজুখানা সংস্কার করল বন্ধুসভা, স্বস্তিতে মুসল্লিরা Logo নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে —- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন Logo ‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারী কারাগারে Logo বাংলাদেশে হামের প্রকোপে ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’

‘অনিয়ম হলেই নির্বাচন বন্ধ’

আগামীকাল রোববার অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা নির্বাচনে কোনো কেন্দ্রে অনিয়ম দেখা গেলে তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান।

তিনি বলেন, ইতোমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দিয়েছে কমিশন।

আজ শনিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রথম ধাপে উপজেলা নির্বাচনের আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মোখলেছুর রহমান।

আগামীকাল রোববার থেকে সারা দেশে পঞ্চম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮টায়। কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইসির অতিরিক্ত সচিব বলেন, আমরা মনে করি উপজেলা নির্বাচন হচ্ছে একটি স্থানীয় নির্বাচন। এ নির্বাচনে প্রার্থীরা যথেষ্ট তৎপর থাকেন। তারা সেভাবে প্রচার করেছেন, ক্যাম্পেইন করেছেন। উপজেলা নির্বাচনে উপস্থিতির হার অনেক বেশি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মোখলেছুর রহমান জানান, প্রথম ধাপে নির্বাচনের জন্য ইসি ৮৭টি উপজেলার তফসিল ঘোষণা করেছিল। পরে আদালতের নির্দেশে তিনটি এবং নির্বাচন সুষ্ঠু হবে না নিশ্চিত হয়ে ইসি তিনটি উপজেলার নির্বাচন স্থগিত করেছে। এ ছাড়া তিনটি উপজেলার সব কটি পদে একজন করে প্রার্থী থাকায় সেখানে ভোট গ্রহণের প্রয়োজন হচ্ছে না। এই তিনটি উপজেলা হলো: জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ এবং নাটোরের সদর উপজেলা। তাই রোববার ৭৮ উপজেলায় ভোট হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা

‘অনিয়ম হলেই নির্বাচন বন্ধ’

আপডেট এর সময় : ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯