1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ  :  রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাদেক (২৪) ২। মোঃ রমজান (২৫) ৩। সৈয়দ নূর (২৫) ও ৪। মোঃ নাসির উদ্দিন (১৯)।

শনিবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুর ২:০০ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কক্সবাজার জেলার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প হতে চারজন মাদক ব্যবসায়ী বিশেষ কায়দায় পেটের ভেতর ইয়াবা লুকিয়ে ঢাকার জেনেভা ক্যাম্পে প্রবেশ করেছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তাদের পেটের ভেতর ইয়াবা রয়েছে। পরবর্তীতে তাদের দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে করে চিকিৎসকরা পেটের ভেতর বিশেষ কোনো বস্তু থাকার বিষয়টি নিশ্চিত করেন। এরপর চিকিৎসকদের তত্ত্বাবধানে পায়ুপথের মাধ্যমে মোট ৭,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট বের করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews