উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেফতার

  নিউস ভয়েস অফ বাংলাদেশ   নিজস্ব প্রতিবেদক    জে,খান:   অদ্য   ০২ জানুয়ারি ২০২৬  রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। শেখ মনিরুল ইসলাম (৬২) ২। মোঃ আবুল কালাম (২৭) ৩। মোঃ রবিউল ইসলাম (২১) ৪। জিল্লুর রহমান আহাদ (৫০) ৫। মোঃ জাহাঙ্গীর আলম জিদান (২০) ৬। আল বাশার ওরফে বাছির (৪২) ৭। ইবনে সিনা আকাশ (২০) ৮। সাইফুর রহমান মিরাজ (২২) ৯। মোঃ মাহাবুব (৪৬) ১০। মোঃ শাকিল (২৩) ১১। মো. শরীফুল ইসলাম (৫২) ১২। মোঃ রাকিব (২০) ১৩। মোঃ মমিন (২৩) ১৪। মোঃ জুয়েল (৩৭) ১৫। মোঃ সাকিব (২৯) ১৬। মোঃ হাসিব খান (৩২) ও ১৭। জাহিদ হাসান (২৩)।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এসময় তাদের হেফাজত হতে পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেট, পাঁচ পুরিয়া হেরোইন ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *