ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

গুলশান আজাদ মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ১৬২ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ :  বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় রাজধানীতে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

আজ সোমবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

দোয়া মাহফিল শেষে মসজিদ প্রাঙ্গণ, বনানী কবরস্থান ও গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে হতদরিদ্র, ছিন্নমূল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত বিশেষ এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ‘আমরা বিএনপি পরিবার’- এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

এছাড়া সংগঠনের সদস্য শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীবসহ কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু, গুলশান থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহজাহান কবির, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব এবং বিএনপি ও ছাত্রদলের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

গুলশান আজাদ মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

আপডেট এর সময় : ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬