ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

অর্থমন্ত্রীর চেয়ে আয় বেশি মেয়ের

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
  • ২৯৯ বার পঠিত হয়েছে

NEWSVOb .com, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত সপ্তাহব্যাপী আয়কর মেলার প্রথমদিনই আয়কর রিটার্ন দাখিল করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের মেলা প্রাঙ্গণে কর জমা দেন তিনি। কর পরিশোধ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার করের তথ্য প্রকাশ করেন। অর্থমন্ত্রী বলেন, এবার আমার করযোগ্য আয়ের পরিমাণ ২ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার টাকা। এর মধ্যে আয়কর দিয়েছি ৯১ লাখ ৪৬ হাজার টাকা। আমার প্রকৃত সম্পদ ৬৮ কোটি ২২ লাখ টাকা।

এ সময় স্ত্রী ও দুই মেয়ের করযোগ্য আয়, সম্পদের পরিমাণ ও কর পরিশোধের তথ্যও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আমার স্ত্রীর করযোগ্য আয়ের পরিমাণ ২ কোটি ৫২ লাখ টাকা। তিনি কর দিয়েছেন ৭১ লাখ ২৯ হাজার টাকা। আমার স্ত্রীর সম্পদের পরিমাণ ৫০ কোটি ৯৮ লাখ টাকা।

তিনি আরও বলেন, আমার বড় মেয়ের করযোগ্য আয় ৭ কোটি ৫২ লাখ টাকা। তিনি কর দিয়েছেন ২ কোটি ৮২ লাখ টাকা। তার সম্পদের পরিমাণ ৪১ কোটি ১৩ লাখ টাকা। আর আমার ছোট মেয়ের করযোগ্য আয় ৬ কোটি ৮৬ লাখ টাকা। এতে সে কর দিয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা। তার সম্পদ ৬১ কোটি ৮২ লাখ টাকা।

অর্থমন্ত্রী জানান, পরিবারের সদস্যসহ তাদের চারজনের মোট সম্পদের পরিমাণ ৩২১ কোটি ৬৫ লাখ টাকা। মোট কর দেয়ার পরিমাণ ৭ কোটি ৬ লাখ ৭৮ হাজার টাকা।

আইন অনুযায়ী, একজন কতো টাকা কর দিলেন সেই তথ্য প্রকাশ করার সুযোগ নেই। তবে যিনি কর দিয়েছেন তিনি চাইলে সেই তথ্য নিজেই প্রকাশ করতে পারেন।

করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে প্রতি বছরের মতো এবারও আয়কর মেলার আয়োজন করে এনবিআর। ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানে এবার রাজধানীতে কর মেলা বসেছে অফিসার্স ক্লাবে। বৃহস্পতিবার শুরু হওয়া সপ্তাহব্যাপী আয়কর মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ

অর্থমন্ত্রীর চেয়ে আয় বেশি মেয়ের

আপডেট এর সময় : ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯