ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ Logo সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’ Logo অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক Logo ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার

   নিউস ভয়েস অফ বাংলাদেশ  : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দিন-রাত নিরলসভাবে কাজ করছেন। রোদ-বৃষ্টি, গভীর রাত কিংবা বিভিন্ন উৎসব-পার্বণেও দায়িত্ব পালনের কারণে অনেক সময় পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তেও কর্মস্থলে থাকতে হয় তাদের।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘ডিএমপি শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যদের এই কঠোর দায়িত্ব পালনের পেছনে তাদের পরিবারের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের সাফল্যই তাদের ত্যাগ ও পরিশ্রমের সবচেয়ে বড় প্রেরণা।

অনুষ্ঠানে তিনি ডিএমপির সদস্যদের কৃতি সন্তানদের হাতে ‘ডিএমপি শিক্ষাবৃত্তি-২০২৫’-এর অর্থ তুলে দেন। এ বছর মেধাবৃত্তি ও উচ্চশিক্ষা সহায়ক বৃত্তির আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২৪৯ জন এবং উচ্চশিক্ষা সহায়ক বৃত্তির ১৮৮ জন, মোট ৪৩৭ জন কৃতি শিক্ষার্থী শিক্ষাবৃত্তি লাভ করেছে।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, শিক্ষাবৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়; এটি শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, অধ্যবসায়, স্বপ্ন ও ভবিষ্যৎ সম্ভাবনার স্বীকৃতি। ডিএমপির কৃতি সন্তানদের এই অর্জন তাদের পরিবারের পাশাপাশি পুরো ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্যও গর্বের।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই স্বীকৃতিকে ভবিষ্যতের আরও বড় অর্জনের অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে হবে। নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে একদিন তারা অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হতে পারে।

তিনি আরও বলেন, আজকের কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব গড়ে উঠবে। কেউ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে, কেউ নতুন জ্ঞান সৃষ্টি করবে, আবার কেউ মানুষের সেবায় ও দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শিক্ষাবৃত্তি অর্জনকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল জীবন কামনা করেন।

এ সময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য এবং শিক্ষাবৃত্তি অর্জনকারী কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার

আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার

আপডেট এর সময় : ৩ ঘন্টা আগে