ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর Logo ঢাকার স্পন্দনকে মানবিকতায় ধারণ করতে চাই : প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo বিএনপি সরকারের প্রথম ১০০ দিন কেমন কাটল? Logo ৬ নবজাতকের মৃত্যু- কী ঘটেছিল আদ্‌-দ্বীন হাসপাতালে’ Logo ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

আজ ভুটানের প্রধানমন্ত্রী চারদিনের সফরে ঢাকায় আসছেন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
  • ১০৩ বার পঠিত হয়েছে

আজ ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং শুক্রবার (১২ এপ্রিল) চারদিনের সফরে ঢাকায় আসছেন। তার সফরকালে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতাসহ নানা বিষয়ে আলোচনা হবে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। সে কারণে বাংলাদেশ তার কাছে খুবই চেনা। তিনি ঢাকায় আসার পর সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেলে তিনি রাজধানীর একটি হোটেল ব্যবসায়ী প্রতিনিধিদের সভায় যোগ দেবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। শনিবার (১৩ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে দু’দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া দু’দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেয়া হয়েছে।

ভুটানের প্রধানমন্ত্রী রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যাবেন তিনি। সোমবার (১৫ এপ্রিল) তিনি বাংলাদেশ সফর শেষে ভুটানে ফিরবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ

আজ ভুটানের প্রধানমন্ত্রী চারদিনের সফরে ঢাকায় আসছেন

আপডেট এর সময় : ০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯