1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

আট লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজা ও ট্রাকসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৩৪২ বার পঠিত হয়েছে

  নিউস ভয়েস অফ বাংলাদেশ   জে রশিদ :    অদ্য ০৭ মার্চ ২০২৫ খ্রি.রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে আনুমানিক আট লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ এরশাদ মিয়া (৪০) ও মোঃ রাবিক মিয়া (৩২)।

আজ শুক্রবার (০৭ মার্চ ২০২৫ খ্রি.) সকাল ১১:০০ ঘটিকায় শাহজাহানপুর ভূমি অফিসের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস দল মহানগর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর ভূমি অফিসের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রকটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য আট লক্ষ টাকা।

ডিবি সৃত্রে আরও জানা য়ায়, গ্রেফতারকৃরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তাদের হেফাজতে রেখেছিলো ও পরিবহণ করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews