ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

আদ্-দ্বীন হাসপাতালে ব্যথামুক্ত প্রসব সেবা শুরু

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯
  • ১৫৩ বার পঠিত হয়েছে

বাংলাদেশে ব্যথামুক্ত সন্তান প্রসব চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেছে আদ্-দ্বীন হাসপাতাল। দেশে লাগামহীনভাবে বেড়ে যাওয়া সিজারের সংখ্যা কমিয়ে আনতে প্রথমবারের মতো ব্যথামুক্ত নরমাল ডেলিভারি কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার প্রথমবারের মতো এ পদ্ধতিতে রাজধানীর আগারগাঁওয়ের বাসিন্দা প্রেমা আঞ্জুমের সন্তান হয়েছে। এতে প্রেমা আঞ্জুমসহ তার পরিবারের সবাই খুশি।

প্রেমা আঞ্জুম এ বিষয়ে বলেন, সন্তানকে গর্ভধারণের সময় অনেক দুঃচিন্তায় সময় কাটাচ্ছিলাম। নরমাল ডেলিভারি হবে কি না? শেষ পর্যন্ত অপারেশন লাগবে কি না? এমন চিন্তায় আশার আলো দেখিয়েছে আদ্-দ্বীন হাসপাতাল। গর্ভবতী হওয়ার প্রাথমিক পর্যায় থেকে চিকিসাসেবা নিয়ে এখন ব্যথামুক্ত নরমাল ডেলিভারি করতে পেরে আমারা খুশি।

এ বিষয়ে আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, আগামী প্রজন্মকে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হিসেবে গড়তে অপারেশনের চেয়ে নরমাল ডেলিভারির ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। যেসব মায়েরা গর্ভবতীর প্রাথমিক পর্যায়ে আদ্-দ্বীন হাসপাতালের সেবা নিয়ে থাকেন, তাদের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ নরমাল ডেলিভারি হয়।

তিনি আরও বলেন, ব্যথামুক্ত নরমাল ডেলিভারির জন্য গর্ভধারণের পর থেকে আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা জরুরি। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত বিভিন্ন টেস্ট দেবেন এবং গর্ভের বাচ্চার অবস্থান লক্ষ্য করবেন। যদি সব কিছুু ঠিক থাকে তাহলে ব্যথামুক্ত নরমাল ডেলিভারি সম্ভব।

জানানো হয়, গর্ভধারণের শুরু থেকে অভিভাবক ও মায়েদের কাউন্সেলিং প্রয়োজন। সবাই সচেতন হলে এ পদ্ধতিতে সন্তান প্রসবের ক্ষেত্রে একটি বিপ্লব ঘটবে। কারণ, বর্তমানে প্রসবের ৭০ থেকে ৮০ ভাগ অপারেশনের মাধ্যমে হয়ে থাকে। বাংলাদেশে এটি প্রসবকালীন একটি বড় দুঃশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ

আদ্-দ্বীন হাসপাতালে ব্যথামুক্ত প্রসব সেবা শুরু

আপডেট এর সময় : ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯