1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ জুন হত্যাসহ একাধিক মামলার শীর্ষ ছিনতাইকারীদের গ্রেফতার করতে গিয়ে হামলায় শিকার পুলিশ, ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ‘থালাপতি’ বিজয় যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার যে কারণে বিসিবি সভাপতির চেয়ার হারালেন বুলবুল ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়িতে ৪ ইউপিডিএফ নেতা নিহত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৫১২ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ  আবারো অস্থির হয়ে উঠছে পাহাড়। দুপক্ষের গোলাগুলিতে খাগড়াছড়ির পানছড়িতে প্রসীতপন্থি ইউপিডিএফের চারজন নিহত হয়েছেন।

সোমবার গভীর রাতে পানছড়ি উপজেলার ফাতেমানগরে এই ঘটনা ঘটেছে বলে। খাগড়াছড়িতে ২০১৮ সালের স্বনির্ভর হত্যাকাণ্ডের পর এটিই সবচেয়ে বড় ঘটনা। আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, কেন্দ্রীয় পিসিপির সহ-সভাপতি  সুনীল ত্রিপুরা, জেলা গণতান্ত্রিক যুব ফোরামের সহ সভাপতি লিটন চাকমা, ইউপিডিএফ সদস্য রুহিনসা ত্রিপুরা নিহত হয়েছেন।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন পানছড়ি থানার ওসি শফিউল আলম ।

এ ঘটনায় ইউপিডিএফ সংগঠক হরি কমল ত্রিপুরা, নীতিদত্ত চাকমাসহ তিন জন নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ ইউপিডিএফ (গণতান্ত্রিক) এ ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থলে গেছে, লাশ উদ্ধার করে ফিরে আসার পর বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews