ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর Logo ঢাকার স্পন্দনকে মানবিকতায় ধারণ করতে চাই : প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo বিএনপি সরকারের প্রথম ১০০ দিন কেমন কাটল? Logo ৬ নবজাতকের মৃত্যু- কী ঘটেছিল আদ্‌-দ্বীন হাসপাতালে’ Logo ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

আবারো আন্দোলনে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
  • ১২৭ বার পঠিত হয়েছে

৯ দফা দাবি আদায়ে বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে বৈঠকে তেমন কোন সমাধান না হওয়ায় আবারোও রাস্তায় নেমেছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।

দাবি আদায়ে ৯৬ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে তারা। আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে তাদের আন্দোলন। সকাল থেকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, এবং খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা।

এর আগে তারা ৭২ ঘণ্টার ধর্মঘট করার পর বিজেএমসি নেতাদের সাথে বৈঠক করে। তাতেও কোন সমাধান মেলেনি।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে, নিয়মিত সাপ্তাহিক মজুরি ও বেতন প্রদান, সরকার ঘোষিত জাতীয় মজুরি এবং উৎপাদনশীলতা কমিশন-২০১৫ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ-গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকদের বীমার বকেয়া প্রদান, টার্মিনেশন ও বরখাস্ত শ্রমিকদের কাজে পুনর্বহাল, সেটআপ অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাট কেনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করা।

এই দাবিগুলোর বাস্তবায়ন চেয়ে এ বছর দ্বিতীয়বারের মতো আন্দোলন কর্মসূচি পালন করলো পাটকল শ্রমিকরা। দ্বিতীয় দফায় বিজেএমসি চেয়ারম্যানের আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করলেও দাবি পূরণ না হওয়ায় আবার ৯৬ ঘণ্টার ধর্মঘটে ডাক দিলো পাটকল শ্রমিকরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ

আবারো আন্দোলনে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা

আপডেট এর সময় : ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯