1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়?

ইরানের সঙ্গে সব সীমান্ত বন্ধ করলো পাকিস্তান

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৬৫ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ আন্তর্জাতিক ডেস্কঃ ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই—পাকিস্তান ইরানের সঙ্গে সব সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।

বেলুচিস্তান প্রদেশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখ্শ পিরকানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ এবং গাদার—এই পাঁচটি জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে।

চাগাই জেলার সীমান্ত কর্মকর্তা আতাউল মুনিম জানান, ইরানে প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা স্থগিত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্তে বাণিজ্য কার্যক্রমে কোনো নিষেধাজ্ঞা নেই। এমনকি যেসব পাকিস্তানি নাগরিক ইরানে অবস্থান করছেন, তারা দেশে ফিরতে পারবেন। আজ প্রায় ২০০ জন পাকিস্তানি শিক্ষার্থী ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার ইরানের ভূখণ্ডে একযোগে বিমান-ড্রোন-মিসাইল হামলা চালানো শুরু করে ইসরায়েল। এতে দেশটির পারমাণবিক স্থাপনা, তেল শোধনাগারসহ বহু স্থাপনার ক্ষয়ক্ষতি সাধিত হয়। হতাহত হয় বহু মানুষ। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার তথ্যমতে, ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে অন্তত ২২০ জনে দাঁড়িয়েছে। সেইসাথে আহত হয়েছে আরও ৯শ’ জনের মতো।

অপরদিকে, ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাবে গত দু’দিন ধরেই দেশটির বিভিন্ন স্থাপনায় মুহুর্মুহু মিসাইল ও ড্রোন ছুঁড়েছে তেহরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে এখন পর্যন্ত তেলআবিবে ইরানের হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। সেইসাথে আহত হয়েছেন দুই শতাধিক। এরমধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে প্রাণহানি আরও বাড়ার শঙ্কা করছে কর্তৃপক্ষ।

খবর আল জাজিরার।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews