1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন বিএনইজি ও যায় সময়ের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা পদ্মায় বাসডুবি: এখনও ৩৩ জন পানির নিচে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

ইরান ট্রাম্পকে ‘ক্রিমিনাল’ মনে করে: খামেনি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার পঠিত হয়েছে

   নিউস ভয়েস অফ বাংলাদেশ আন্তর্জাতিক ডেস্কঃ     শনিবার   ১৭ জানুয়ারি  মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ‘ক্রিমিনাল’ বলে মনে করে ইরান। এমন মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি।

খামেনি বলেন, বিক্ষোভ চলাকালীন ইরানি জনগণের উপর হতাহত, ক্ষয়ক্ষতি এবং অপবাদ আরোপের জন্য ট্রাম্পকে ক্রিমিনাল মনে করে তেহরান

শনিবার (১৭ জানুয়ারি) ইরানি সংবাদমাধ্যম খামেনির উদ্ধৃতি দিয়ে জানায়, ‘ইরান-বিরোধী সর্বশেষ বিক্ষোভটি  ভিন্ন ছিল কারণ মার্কিন প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে এতে জড়িত হয়েছিলেন।
 
এছাড়া দেশজুড়ে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের সহিংসতার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের সরাসরি জড়িত থাকার অভিযোগ করেছেন।
খামেনি বলেন, ‘বিদেশি-সম্পর্কিত ব্যক্তিরা ব্যাপক রক্তপাত ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী। তিনি বলেন, ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত ব্যক্তিরা ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। যা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানকে বিপর্যস্ত করে রেখেছে।’
 
ইরানি কর্তৃপক্ষ ক্রমবর্ধমানভাবে অস্থিরতার জন্য বিদেশি শক্তির দিকে আঙুল তুলে দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের – বিশেষ করে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে – অস্থিতিশীলতা উস্কে দেয়ার এবং স্থলভাগে অভিযান পরিচালনা করার জন্য অভিযুক্ত করেছে।
 
গত ডিসেম্বরে ইরানে দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এতে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। ইরান জানিয়েছে, অন্তত নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য মারা গেছেন। পরে বিক্ষোভ বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে পরিচালিত হয়। 

আল জাজিরার

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews