1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়?

ইসরায়েলে যাচ্ছেন বাইডেন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪০৪ বার পঠিত হয়েছে

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৮ অক্টোবর) তিনি তেল আবিব সফর করবেন। মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ ঘোষণা দেন।

ইসরায়েল সফরের পাশাপাশি বাইডেন জর্ডানে যাবেন, সেখানে তিনি বাদশা আব্দুল্লাহ’র সঙ্গে বৈঠক করবেন। এছাড়া মিশরের প্রেসিডেন্ট এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্বাসের সঙ্গেও আলোচনা করবেন তিনি।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জন কিরবি এ কথা বলেন। গত সপ্তাহে ইসরায়েলে সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন, তিনি ইসরায়েল ও আরব নেতাদের সঙ্গে ফিলিস্তিনি ইস্যু নিয়ে কথা বলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরটি ছিল মূলত ইরানকে ঠেকানোর জন্য। যাতে হামাসকে ইরান সহযোগিতা না করতে পারে। গাজা উপত্যকার ক্ষমতাসীন এই গোষ্ঠীকে দীর্ঘদিন ধরে ইরান অর্থ এবং অস্ত্র সহায়তা দিয়ে আসছে। যুক্তরাষ্ট্র্র ইরানের এই সহায়তা ঠেকাতে চায়।

সফর শেষে সোমবার (১৬ অক্টোবর) ইসরায়েলে ফিরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন ব্লিঙ্কেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। এতে ১৮০০ এর অধিক ইসরায়েলি নিহত হয়। এরপর পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এতে এ পর্যন্ত ২৭৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে বহু।

সূত্র: আল জাজিরা

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews