ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

উড্ডয়নের ৫ মিনিট পরই আহমেদাবাদে বিমান বিধ্বস্ত: একজন জীবিত উদ্ধার, নিহত বাকি ২৪১

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৪৩৮ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ আন্তর্জাতিক ডেস্কঃ   এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটটি আজ বৃহস্পতিবার (১২ জুন) গুজরাটের আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল।

উড়োযানটি বেলা ১টা ৩৮ মিনিটে সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। তার পাঁচ মিনিট পরই মেঘানি নগরের একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেল ভবনে এটি বিধ্বস্ত হয়।

উড়োযানটি একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। যার ধারণক্ষমতা ২৫৬ জন। তবে, ফ্লাইটটিতে মোট আরোহী ছিলেন ২৪২ জন। তার মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের, ৭ জন পর্তুগালের ও একজন কানাডার নাগরিক।

এছাড়া, ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) বিমানটির পাইলটদের তথ্য প্রকাশ করেছে।

ডিজিসিএকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিমানটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল একজন এলটিসি (লাইন ট্রেনিং ক্যাপ্টেন) ছিলেন, অর্থাৎ তিনি অন্য পাইলটদের প্রশিক্ষণ দিতেন। তার ৮২০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। আর কো-পাইলটের ১১০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

উড্ডয়নের ৫ মিনিট পরই আহমেদাবাদে বিমান বিধ্বস্ত: একজন জীবিত উদ্ধার, নিহত বাকি ২৪১

আপডেট এর সময় : ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫