1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

উত্তরখানে যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাই মদ তৈরির উপকরণ সহ এক মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৮ বার পঠিত হয়েছে
 নিউস ভয়েস অফ বাংলাদেশ :  জে রশিদ-  রাজধানীর উত্তরখান এলাকা থেকে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির তরলজাত উপকরণসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর একটি টিম।গ্রেফতারকৃতের নাম-ম্যাক্সওয়েল ইয়ং পিউরীফিকেশন (৩৭)।
শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪) দিবাগত রাত ০৩:৩০ ঘটিকায় উত্তরখানের গাজীপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫০০ মি.লি. চোলাই মদ ও ৫০ লিটার চোলাই মদ তৈরির তরলজাত উপকরণ উদ্ধার করা হয়।
ডিএমপির উত্তরখান থানা সূত্রে জানা যায়, উত্তরখানের গাজীপাড়া এলাকায় হাফিজ উদ্দিনের পাঁচতলা বিল্ডিংয়ের নিচ তলায় একটি ভাড়া বাসায় অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ বেচাকেনা হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উত্তরখান থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম বৃহস্পতিবার রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় উক্ত স্থানে অভিযানে পরিচালনা করে। অভিযানে ১৫০০ মি.লি. চোলাই মদ ও ৫০ লিটার চোলাই মদ তৈরির তরলজাত উপকরণ উদ্ধার করা হয় এবং চোলাই মদ নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেফতার করা ম্যাক্সওয়েলকে। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ম্যাক্সওয়েল ইয়ং পিউরীফিকেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে চোলাই মদ তৈরির উপকরণ সংগ্রহ করে দেশিয় চোলাইমদ তৈরি করে নিজ হেফাজতে রেখে বিক্রয় করতো।
উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews