1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

উ. কোরীয় ক্ষেপণাস্ত্র ওয়াশিংটনে আঘাত হানতে সক্ষম : মার্কিন বাহিনী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
  • ৮৪ বার পঠিত হয়েছে

NEWSVOb,  আন্তর্জাতিক ডেস্ক:  উত্তর কোরিয়ার সর্বশেষ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হাউসাং-১৫ আমেরিকার মূল ভূখণ্ডের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

কোরিয়া উপদ্বীপে মোতায়েন মার্কিন সেনাবাহিনী (ইউএসএফকে)  উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র বিষয়ে করা প্রথম আনুষ্ঠানিক পর্যালোচনায় বলেছে, ১২ হাজার ৮৭৪ কিলোমিটার পাল্লার হাউসাং-১৫ ক্ষেপণাস্ত্র আমেরিকার যেকোনো ভূখণ্ডে অনায়াসেই পৌঁছাতে সক্ষম।২০১৯ স্ট্র্যাটেজিক ডাইজেস্ট শীর্ষক একটি বার্ষিক প্রতিবেদনে ইউএসএফকে জানিয়েছে, কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণ করার মার্কিন চাহিদার অনেক দূরে অবস্থান করছে পিয়ংইয়ং। পিয়ংইয়ংকে সম্ভাব্য পরমাণু নিরস্ত্রীকরণ করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত বছর থেকে এ পর্যন্ত তিনবার শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন।

নিরস্ত্রীকরণের বিনিময়ে পিয়ংইয়ংয়ের ওপর থেকে সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা ওঠে যাওয়ার বিষয়টি এসব শীর্ষ বৈঠকের মূল উদ্দেশ্য ছিল। তবে সব আলোচনাই ব্যর্থ হয়েছে।

উত্তর কোরিয়ার পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ২০১৭ সালে ট্রাম্প ও কিম দুজনই একে অপরকে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটিয়ে পুরোপুরি ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছেন। পার্সট্যুডে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews