ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

এটিএম শামসুজ্জামান আর নেই

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
  • ৪২০ বার পঠিত হয়েছে

Newsvob.com.: বিনোদন ডেস্ক:    বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান (৭৮) আর নেই। আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এ অভিনেতা (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করে তার মেয়ে কোয়েল আহমেদ বলেন, ‘আব্বা আর নেই।’ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বর্ষীয়ান এ অভিনেতাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। তবে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) তার মেয়ে কোয়েল আহমেদ জানিয়েছিলেন, তার বাবার অবস্থার উন্নতি হয়েছে। পরে শুক্রবার বিকেলে এটিএম শামসুজ্জামানকে বাসায় নিয়ে আসা হয়।

এটিএম শামসুজ্জামান ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। প্রথম চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন ‘জলছবি’ সিনেমায়। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন তিনি।

১৯৬৫ সালে অভিনেতা হিসেবে সিনেমায় অভিষেক ঘটে তার। অসংখ্য খণ্ড নাটক এবং ধারাবাহিকেও অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এ অভিনেতা। একমাত্র সিনেমা ‘এবাদত’ পরিচালনা করেও সুনাম অর্জন করেন এটিএম শামসুজ্জামান। অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

এটিএম শামসুজ্জামান আর নেই

আপডেট এর সময় : ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১