1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২ জানুয়ারী, ২০১৯
  • ৯৩ বার পঠিত হয়েছে

হুসেইন মুহাম্মদ এরশাদের অবর্তমানে তাঁর ভাই জিএম কাদেরই হবেন জাতীয় পার্টির চেয়ারম্যান। আজ মঙ্গলবার এরশাদ স্বাক্ষরিত চিঠিতে দলের উত্তরসূরির নাম ঘোষণা করেছেন।

এরশাদ চিঠিতে বলেছেন, ‘আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে পার্টির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে, আমার অবর্তমানে পার্টির বর্তমান কো-চেয়ারম্যান জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন । আশা করি, পার্টির জাতীয় কাউন্সিল আমার মতো তাঁকেও চেয়ারম্যান নির্বাচিত করে পার্টির সার্বিক দায়িত্ব তাঁকে অর্পণ করবে।’
চিঠিতে এরশাদ আশা করেন, দলের চেয়ারম্যান হিসেবে যত দিন তিনি দায়িত্ব পালন করবেন তত দিন জিএম কাদের তাঁকে সহযোগিতা করবেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান সাংসদ এরশাদ চিকিৎসা নেওয়ার জন্য গত ১০ ডিসেম্বর সিঙ্গাপুরে যান। চিকিৎসা নিয়ে গত ২৬ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। পরদিন ২৭ ডিসেম্বর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এরপর থেকে তিনি রাজধানীর বারিধারা নিজের বাসভবনেই অবস্থান করছেন।
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি ভোট দিতে রংপুর যাননি। নির্বাচনে রংপুর-৩ আসনে জয়ী হয়েছেন এরশাদ।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews