1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন বিএনইজি ও যায় সময়ের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা পদ্মায় বাসডুবি: এখনও ৩৩ জন পানির নিচে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

ঐশ্বরিয়া নাকি তার শাশুড়ি, কে বড়লোক?

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৪৬০ বার পঠিত হয়েছে

  নিউস ভয়েস অফ বাংলাদেশ   বিনোদন ডেস্কঃ   জয়া বচ্চন ও ঐশ্বরিয়াকে নিয়ে আলোচনার শেষ নেই। দুইজনকে নিয়ে কতই না খবর চারদিকে; কিন্তু জানেন কি, এই দুই বলিউড তারকার মধ্যে কে বেশি বড়লোক?

লোকমুখে শোনা যায় একেবারেই নাকি বনিবনা নেই দুজনের। মাঝে শোনা গিয়েছিল, শাশুড়ি জয়ার ওপর বিরক্ত হয়ে নিজের মায়ের কাছে চলে গেছেন ঐশ্বরিয়া।

দুজনেই বলিউডে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন। জয়া বচ্চন এখনও ইন্ডাস্ট্রির সবচেয়ে ধনী সেলিব্রিটিদের একজন। পুত্রবধূ ঐশ্বরিয়া বচ্চনের তুলনায় জয়া বচ্চনের সম্পদ ২০% বেশি।

একাধিক প্রতিবেদন অনুসারে, জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চনের সম্মিলিত সম্পদের পরিমাণ ১৫০০ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তিনি তার সম্পদের পরিমাণ ১.৬৩ কোটি টাকা ঘোষণা করেছিলেন। একই বছরে, বিগ বি’র সম্পদের পরিমাণ ছিল ২৭৩ কোটি টাকা।

জয়া এবং অমিতাভ বচ্চনের সম্মিলিত স্থাবর সম্পত্তির মূল্য ৮৪৯.১১ কোটি টাকা, যার মধ্যে স্থাবর সম্পত্তির পরিমাণ ৭২৯.৭৭ কোটি টাকা। জয়ার ব্যাংক ব্যালেন্স ১০,১১,৩৩,১৭২ টাকা, অমিতাভের ১২০,৪৫,৬২,০৮৩ টাকা বলে জানা যায়।

জয়ার ৪০.৯৭ কোটি টাকার গহনা এবং ৯.৮২ লাখ টাকার একটি গাড়ি আছে। তবে শাশুড়ির থেকে কোনো অংশে কম নন ঐশ্বরিয়া। তার মোট সম্পদের পরিমাণ ৮০০ কোটির বেশি।

প্রতিটি সিনেমার জন্য ঐশ্বরিয়া ৬ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ব্র্যান্ডের বিজ্ঞাপন প্রচারের থেকে তিনি ৬-৭ কোটি টাকা আয় করেন।

২০২১ সালে ঐশ্বরিয়া একটি নিউট্রিশন বেসড হেলথকেয়ার কোম্পানিতে ৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। এর পাশাপাশি, ঐশ্বরিয়া এবং তার মা বেঙ্গালুরুতে অবস্থিত একটি প্রতিষ্ঠানেও ১ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews