1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন বিএনইজি ও যায় সময়ের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা পদ্মায় বাসডুবি: এখনও ৩৩ জন পানির নিচে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

ওটিটিতে অভিষেক তাহসানের, সঙ্গী মিথিলা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩৯৪ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ   বিনোদন ডেস্কঃ বাংলাদেশের বিনোদন জগতে প্রায় সবখানে পদচারনা আছে তাহসান খানের। সঙ্গীত, টিভি নাটক, সিনেমা এবং সঞ্চালনার পর এবার এই তারকাকে দেখা যাবে ওটিটি প্লাটফর্মেও। শিগগিরই একটি সিরিজে অভিনয় করতে দেখা যাবে, যেখানে আবার আছেন তারই সাবেক স্ত্রী মিথিলা।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফরম চরকির ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়, যেখানে দেখা যায় একজন ক্রিকেটার হলুদ রঙের জার্সি পরে মাথায় হেলমেট ও হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না।

ছবির ওপরে লেখা ছিলো ‌‘কে আসছে চরকিতে?’ এরপর থেকেই সোশ্যাল হ্যান্ডেলে এই পোস্ট নিয়ে চলতে থাকে নানা গুঞ্জন।

আজ সোমবার (৩ জুন) চরকির সিইও রেদওয়ান রনি পরিষ্কার করলেন সেই গুঞ্জন। তিনি জানিয়েছেন, পোস্টারের সেই ক্রিকেটার হলেন তাহসান খান। আরিফুর রহমানের পরিচালনায় ‘বাজি’ সিনেমায় ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাকে। ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে এর গল্প।

সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান-মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ অনেকে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews