ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

ওয়ানডেতে সাকিবের ছয় হাজার রান

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯
  • ১৩৭ বার পঠিত হয়েছে

 NEWSVOb ডেস্ক :   শুধু বাংলাদেশ নয়, বিশ্বসেরা অলরাউন্ডারদের অন্যতম একজন সাকিব আল হাসান। নিজের দুটি হাতে ভর করে ক্রিকেটে প্রতিনিয়তই বাংলাদেশকে অবিশ্বাস্য সব অর্জন উপহার দিয়ে যাচ্ছেন। তার কাঁধে ভর করেই নিত্যনতুন উচ্চতায় উঠছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন সাকিব। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ছয় হাজার রান পূর্ণ করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ছয় হাজার রান করতে সাকিবের আজ দরকার ছিল মাত্র ২৩ রান। ১৫তম ওভারে থমাসের বলে দুই রান নিয়েই এই মাইলফলকে পা রাখলেন তিনি। ব্যাট হাতে আজ হাফ সেঞ্চুরিও করেছেন তিনি।

২০২ ম্যাচের ১৯০তম ইনিংসে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব। আটটি সেঞ্চুরি ও ৪৫টি হাফ সেঞ্চুরি রয়েছে এই অলরাউন্ডারের। ক্যারিয়ারে বল হাতে নিয়েছেন ২৫৪ উইকেট। সাকিবের আগে একমাত্র খেলোয়ার হিসেবে বাংলাদেশের হয়ে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ওপেনার তামিম ইকবাল।

এবারের বিশ্বকাপে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন সাকিব। ব্যাট হাতে এখন পর্যন্ত ২৯৩ রান ও বল হাতে নিয়েছেন ৪ উইকেট। আর এবারের আসরেই ওয়ানডেতে ২৫০তম উইকেট নেন তিনি। ওয়ানডে ক্রিকেটে সাকিবের চেয়ে কম সময়ে ৫০০০ রান করার পাশাপাশি ২৫০ উইকেট নেয়ার রেকর্ড নেই আর কারো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

ওয়ানডেতে সাকিবের ছয় হাজার রান

আপডেট এর সময় : ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯