1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ

করোনা শনাক্ত করতে পারছে না চীনা কোম্পানির কিট!

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৭৮ বার পঠিত হয়েছে

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে বিপর্যস্ত গোটা বিশ্ব। এরইমধ্যে দুইশ’ টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে ৫ লাখ ৪০ হাজার ৮৩২ জন আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ২৪ হাজার ২৯৩ জন। এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে চীন থেকে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া কিট ঠিকঠাক কাজ করছে না বলে অভিযোগ তুলেছেন স্পেনের জীববিজ্ঞানীরা। তারা বলছেন, যেসব র‌্যাপিড টেস্ট কিট নেয়া হয়েছে সেগুলো পজিটিভ কেস সঠিকভাবে ধরতে পারছে না। জীববিজ্ঞানীদের এক গবেষণায় দেখা গেছে, ওইসব কিটে করোনাভাইরাসের যে পরীক্ষাগুলো করা হয়েছে, সেগুলোতে মাত্র ৩০ শতাংশ সংবেদনশীলতা (সেনসিটিভিটি) ছিল। এর অর্থ মাত্র ৩০ শতাংশ বার তারা ভাইরাস আক্রান্ত লোককে শনাক্ত করতে পেরেছে। তাদের গবেষণার বরাত দিয়ে স্প্যানিশ দৈনিক এল পাই জানিয়েছে, মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের মতানুসারে, ইনফ্লুয়েঞ্জার (ভাইরাসজনিত রোগ) ক্ষেত্রে র‌্যাপিড টেস্ট কিটে ৮০ শতাংশ সেনসিটিভিটি থাকতে হয়। সে হিসেবে স্প্যানিশ বিজ্ঞানীরাও করোনা শনাক্তকরণে অন্তত ৮০ শতাংশ সেনসিটিভিটি আশা করেছিলেন। কিন্তু চীনের ‘বায়োইজি’ নামে একটি বায়োটেকনোলজি কোম্পানির এই কিটগুলো বিফল প্রমাণ হচ্ছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews