কানাডায় বন্দুকধারীর হামলায় নিহত ৪

কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) প্রদেশটির পেনটিকটন শহরে হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এ খবর জানিয়েছে।

আরসিএমপির দেয়া বিবৃতিতে বলা হয়েছে, শহরটির পাঁচ কিলোমিটার এলাকার মধ্যকার তিনটি ভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হামলাটি পূর্বপরিকল্পিত বলেই ধারণা করা হচ্ছে। তবে হামলার কারণ এখনও জানা যায়নি।

এ ঘটনায় শোক প্রকাশ করে আরসিএমপির প্রাদেশিক কমান্ডার টেড ডে জাগের বলেন, ঘটনাটির তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *