কাপ্তাই অতিরিক্ত ট্রাক ভর্তি বাঁশ,নীতি মানা হচ্ছে না

কাপ্তাই প্রতিনিধিঃ- কাপ্তাইয়ের বিভিন্ন এলাকা হতে কিছু বাঁশ ব্যবসায়ী সরকারী আইনকে অমান্য করে মুনাফা লাভের আশায় নিয়মের বাহিরে অতিরিক্ত ট্রাক ভর্তি বাঁশ পরিবহণ করার অভিযোগ উঠেছে । যার ফলে ট্রাক মালিক, চালক ও হেলপারগন প্রতিনিয়ত জরিমানা দিয়ে আসছে। রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহাদাত হোসেন অভিযোগ করেন,কিছু বাঁশ ব্যবসায়ী মুনাফা লাভেরআশায় গাড়ীর উচ্চতার বাহিরে বাঁশ পরিবহন করছে। এতে করে গাড়ির উপরের বাঁশের সাথে বৈদ্যুতিক তারের সংযোগের হয়ে তার ছিড়ে যাচ্ছে।

গাড়ি ওভার লোডের কারনে বিভিন্ন সময় দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। যার ফলে প্রতিনিয়ত চালক ও গাড়ির মালিক এ ক্ষতি নিজে টানতে হচ্ছে। নিয়মের বাহিরে বাঁশ পরিবহন করায় ব্যবসায়ী কোন ক্ষতি দিচেছ না বলে অভিযোগ করেন। তিনি আরো বলেন, বাঁশ পরিবহণ করলে সরকারী নিয়ম অনুযায়ী ট্রাকের ওপর ২৫ফুটের ওপরে ব্যবহার করতে পাড়বে না কিন্ত বাঁশ ব্যবসায়ী তা না মেনে অতিরিক্ত পরিবহণ করছে। এ ব্যাপারে ৪১ বিজিবি কাপ্তাই সড়কে মালবাহি পরিবাহনে বিভিন্ন নিয়ম-নীতি নোটিশ বোর্ডে রয়েছে বলে উলে­খ করেন । রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ের সভাপতি এ ব্যাপারে প্রতিকার চেয়ে কাপ্তাই ৪১ বিজিবি অধিনায়ক বরাবরে একটি লিখিত আবেদন করেছে বলে উল্লে­খ করেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *