কাপ্তাই প্রতিনিধি: রোববার(২৪ মার্চ) কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের নবনির্মিত ছাত্রী হোস্টেল উদ্বোধন,বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ এবং এইচ,এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে ,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পার্বত্য উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।
প্রধান অতিথি ছাত্রী হোস্টেল উদ্বোধন শেষে কলেজ ক্যাম্পাসে এক আলোচনা সভায় বলেন,বর্তমান সরকার পার্বত্যঞ্চলের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তথা পার্বত্য এলাকার উন্নয়নের কাজ করে চলছে এবং উন্নয়ন বোর্ড তা বাস্তবায়ন করে চলছে । তিনি শিক্ষার্থীদের পার্বত্য ইতিহাস,ঐতিহ্য তুলে ধরেন এবং ছাত্রী হোস্টেল পরবর্তী সম্প্রসার করা হবে এবং আগামিতে অত্র কলেজে একটি মসজিদ নির্মাণ করা হবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন,কর্ণফুলী কলেজ অধ্যক্ষ এ.এইচ এম বেলাল চৌধুরী। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,পার্বত্য উন্নয়ন বোর্ড ভাইস-চেয়াম্যান শহিনুল ইসলাম,জেলা পরিষদ চেয়ারম্যান শান্তনা চাকমা, কাপ্তাই পুলিশ সার্কেল জুনায়েদ কাউছার, ওয়াগ্গা চা বাগান মালিক খোরশেদুল আলম কাদেরী, নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন,ছাত্রলীগ সাধারন সম্পাদক এ আর লিমন প্রমুখ। প্রধান অতিথি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
শিরোনাম :
জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার
সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১
ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার
ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী
কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রী হোস্টেল উদ্বোধন
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯
- ৯৩ বার পঠিত হয়েছে
জনপ্রিয় সংবাদ





















