ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

কাপ্তাই নির্বিচারে আগর গাছ ধবংস

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯
  • ১৩০ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি : পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের বিভিন্ন বন বিটে দু:স্থ,অসহায়,নদী ভাঙ্গনের লোকজন অংশীদার ভিত্তিত্বে বন বিভাগের সাথে ১৫বছর ব্যাপী আাগর চাষ করে আসছে। ২০০৭- ২০০৮সালে এ কার্যক্রম কাপ্তাই রেঞ্জের বিভিন্ন বিটে চারা রোপন করা হয়। আজ প্রায় ১৩ বছর এক-একটি আগর গাছের জন্ম। প্রায় ২/৩ বছর পর এ চাষের মেয়াদ শেষ পর্যায়ে রয়েছে। চাষীরা অভিযোগ করেন,তারা এক একটি গাছ বড় করতে লক্ষ-লক্ষ টাকা ব্যয় সহ বিভিন্ন ভাবে শ্রম দিয়ে আসছে।

যখন গাছগুলো বড় হয়েছে এবং অতিসয় উৎপাদনে যাবে তখনই এক শ্রেণীর দুর্বৃত্ত নির্বিচারে গাছগুলো কর্তন করে বাগানে ফেলে রেখেছে। চাষীরা অভিযোগ করেন, কাপ্তাই রেঞ্জের কামিলাছড়ি বন বিটে গত কয়েক দিন যাবত ৪/৫জন আগর চাষীদের প্রায় ৪শত আগর গাছ কর্তন করে বাগানে ফেলে রেখেছে।
আগর চাষী,জাহাঙ্গীর,সজল,শাহ আলম বাবুসহ অনেক চাষিরা বাগানে গিয়ে গাছ কর্তন দেখে হাউ-মাউ করে কেঁদে উঠে। তারা বলেন আমাদের সব সর্বনাশ হয়েছে। আমাদের কলিজার উপর কোপ মেরেছে। তারা এর ক্ষতি পুরন এবং দুর্বৃত্তদের খুজে দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন। এদিকে আগর চাষি সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল বলেন,বন বিভাগ আমাদের বিরোধপূর্ণ জায়গা দেওয়ার ফলে আজ এ পরিনতি। তিনি চাষীদের ক্ষতিপুরনের দাবি জানান।

গাছ কর্তৃনকৃত চাষিদের মধ্যে এ নিয়ে চাপা উত্তেজনা দেখা দিয়েছে। প্রতিনিয়িত তারা বাগান পরিদর্শন করছেন এবং এর খোঁজ খবর নিচ্ছেন। অন্যান্য চাষিরা বন বিভাগের নিকট বাকী অবশিষ্ট গাছের নিরাপত্তা দাবি জানান।
এদিকে দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) তৌফিকুল ইসলাম (শুক্রবার) ক্ষতিগ্রস্থ আগর চাষীদের বাগান পরিদর্শন করেন এবং তাদের শান্তনা প্রদান করেন। এছাড়া তিনি সকল চাষিদের সাথে বসে করনিয় বিষয় নিয়ে দ্রুত আলোচনা করবেন বলে উল্লে­খ করেন। এদিকে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন বলে উল্লে­খ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

কাপ্তাই নির্বিচারে আগর গাছ ধবংস

আপডেট এর সময় : ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯