1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

কিরগিজস্তানের জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯
  • ১১৬ বার পঠিত হয়েছে

newsvob:বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ ইন্টারন্যাশনাল গোল্ডকাপের আজকের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে কিরগিজস্তান। এদিকে এ দলটির জয়ে এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশও সেমিফাইনালে উঠে গেছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জয় পায় কিরগিজস্তান। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ২-০ গোলে হারা আরব আমিরাত টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল।

একটি করে জয়ে ৩ করে পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত করা কিরগিজস্তান ও বাংলাদেশ আগামী শুক্রবার গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে। ড্র করলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে সেরা হবে বাংলাদেশ।

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ ইন্টারন্যাশনাল গোল্ড কাপের সেমি-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে কমপক্ষে ড্র দরকার ছিল সংযুক্ত আরব আমিরাতের। কিন্তু লড়াই করলেও কিরগিজস্তানের সঙ্গে পেরে ওঠেনি দলটি।

২-১ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা আরব আমিরাত ৭০তম মিনিটে সমতায় ফেরার সেরা সুযোগটি নষ্ট করে। স্পট কিক ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন সেন্দিয়া ঘারিব।

শেষ দিকে আইজহান সরাসরি লালকার্ড পেলে দশ জনের দলে পরিণত হয় কিরগিজস্তান। তবে বাকিটা সময় পার করে দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews