1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বিন্যান্স (Binance) এর মাধ্যমে ডলার ক্রয়ের নামে প্রতারণা; কোটি টাকার বেশি জালনোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪৩৯ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ   নিজস্ব প্রতিবেদক:  গুলশানে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বিন্যান্স (Binance) এর মাধ্যমে প্রতারণামুলকভাবে ডলার ক্রয়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: ১। রুবেল আহম্মদ (৩৮) ও তাপস বাড়ৈ (৩০) । এসময় তাদের হেফাজত থেকে এক কোটি ৩৫ লক্ষ ৭৮ হাজার টাকার জাল নোট, ২২ হাজার নগদ টাকা ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) থানার একটি নিয়মিত টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান-২ এলাকায় কতিপয় ব্যক্তি বিন্যান্স (Binance) প্লাটফর্ম এর মাধ্যমে ডলার ক্রয়ের জন্য জাল টাকাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় গুলশান-২ এলাকায় অভিযান পরিচালনা করে ২৬ লক্ষ টাকার জাল নোটসহ রুবেল আহম্মেদকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে মিরপুর ও পরবর্তীতে রাত ০৯:৩০ ঘটিকায় গুলশান-২ এলাকায় অভিযান পরিচালনা করে গুলশানের একটি আবাসিক হোটেলের একটি কক্ষ হতে আরও ৮৯ লক্ষ ৯২ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয় এবং একই হোটেল হতে তাপস বাড়ৈ নামে এই চক্রের আরও একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ১৯ লক্ষ ৯৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক দুইজন ও অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গুলশান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিপুল পরিমাণ জাল টাকার উৎস এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews