1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়?

ক্ষমতার লোভ নেই এরশাদের : রাঙ্গা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
  • ৮৬ বার পঠিত হয়েছে

জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, এরশাদের কোনো ক্ষমতার লোভ নেই। উনি ক্ষমতা লোভী হলে ৯৬ সালে বিএনপির দেওয়া প্রস্তাব মেনে নিয়ে সরকার গঠন করতে পারতেন। এবারও বিরোধীদলে না গিয়ে সরকারের অংশীদারিত্ব নিতে পারতেন।

রোববার সন্ধ্যায় শ্যামপুর বালুর মাঠে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় শ্যামপুর-কদমতলী থানা জাপা আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাঙ্গা বলেন, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ জাতীয় পার্টিকে সত্যিকারের বিরোধীদল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। যাতে সরকার জনবিরোধী কোনো কর্মকাণ্ড করলে তার সমালোচনা করতে পারেন।

তিনি বলেন, স্বাধীনতার পর সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন সংবিধান রচনা করলেও ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে লিপিবদ্ধ করেননি। তখন ভারত ও রাশিয়ার সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রে ধর্মনিরপেক্ষতা রাখা হয়েছিল। এরশাদ রাষ্ট্র ক্ষমতায় এসে ৮৫ ভাগ মুসলমানের এদেশকে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করলেন। আজকে এরশাদের জন্য শুধু আমরা নই দলমত নির্বিশেষে এবং মসজিদ-মন্দির-গীর্জায় দোয়া হচ্ছে। এরশাদকে সকল ধর্মের মানুষই ভালবাসে। এরশাদ সকল উপসানালয়ের বিদ্যুৎ পানির বিল মওফুক করেছিলেন। কারণ হিসেবে এরশাদ বলতেন মসজিদ, মন্দির ও গির্জার টাকা দিয়ে রাষ্ট্র চালাব না। যে মানুষটা ইসলাম ও দ্বীনের পথে জন্য কিছু করার চেষ্টা করেছেন আল্লাহ যেনো তাকে দ্রুত সুস্থ অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে আনেন সে প্রার্থনা করি।

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে দোয়া মাহফিলে শ্যামপুর থানা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল হোসেন, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুর হোসেন, ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন ভূইয়া, মাইনুদ্দিন চিশতী, ইব্রাহীম খলিল মারুফ, আলমগীর হোসেন মিজানুর রহমান, আজিজ আহমেদ, জাপা নেতা শেখ মাসুক রহমান, সুজদ দে, সারফুদ্দিন আহমেদ শিপু, কাউসার আহমেদ, মাহবুবুর রহমান খসরু এ সময় উপস্থিত ছিলেন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews