ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যৌথ বাহিনী অভিযান

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৯০ বার পঠিত হয়েছে

জে রশিদ  :   সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাসায় তল্লাশি চালায় যৌথ বাহিনী। এদিকে ছেলে শাফি মোদ্দাসির খাঁন জ্যোতির জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর মণিপুরীপাড়ার ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়।

প্রায় ৩ ঘণ্টা ধরে অভিযান চালায় যৌথ বাহিনী। পুরো ভবনে তল্লাশি চালিয়ে জ্যোতির রুম থেকে ২টি হরিণের শিং, একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন আরো ৪ জন আটক হয়। তাদের কাছে থাকা ৩ লাখ টাকা এবং ২টি মোবাইল ফোনসহ বেশকিছু জিনিসপত্র জব্দ করা হয়।

এ বিষয়ে তেজগাঁও জোনের এডিসি সাইরুল কবির জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা করা হবে। এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হবে।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি হলেন জ্যোতি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ।

পরে শনিবার (১৪ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবু তাহের মিয়া মামলার সুষ্ঠ তদন্তের জন্য তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার ৪ দিনের রিমান্ড মঞ্জর করেন। জ্যোতির ৪ দিনের রিমান্ডের আজ শেষ দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যৌথ বাহিনী অভিযান

আপডেট এর সময় : ১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪