1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী

গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নিহত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯
  • ১৪৩ বার পঠিত হয়েছে

গাজায় ইসরায়েলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল–জাজিরা। নিহত ওই নারীর নাম আমল আল-তারামসি।

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদরা বলেন, গতকাল শুক্রবার পূর্ব গাজা অঞ্চলে বিক্ষোভ করার সময় ওই নারীকে মাথায় গুলি করা হয়। গত মার্চ মাসে ইসরায়েলবিরোধী বিক্ষোভ শুরুর পর এ নিয়ে তিন নারীকে হত্যা করা হলো। বিক্ষোভে এখন পর্যন্ত ২৪১ জনের বেশি নিহত হয়েছে।

কাদরা বলেন, শুক্রবার ইসরায়েলি সেনাদের গুলিতে যে ২৫ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে দুজন গণমাধ্যমকর্মী ও একজন চিকিৎসক রয়েছেন।

ইসরায়েলের এক সামরিক মুখপাত্র বলেন, ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি ওই বিক্ষোভে অংশ নিয়েছে। দাঙ্গার সময় গাজার নিরাপত্তাবেষ্টনীর কাছে টায়ার জ্বেলে, পাথর, বিস্ফোরক ও গ্রেনেড ছুড়ে ইসরায়েলি সেনাদের আক্রমণ করা হয়।

ইসরায়েলি সেনারা হামাসের দুটি দলের ওপর আঘাত হানে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক বলেছেন, হাজারো বিক্ষোভকারী গাজা শহরে জড়ো হয়েছে। সাম্প্রতিক সময়ে এটি বেশ জোরালো বিক্ষোভ। তারা সীমান্তের কাছে কাঁটাতারের বেড়া উপড়ে ফেলতে চাইছে। ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews