1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ১৫৬ বার পঠিত হয়েছে

NEWSVOb:বন্দর নগরী চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (১৪ জুন) রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়।

নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং র‌্যাব যৌথভাবে ইয়াবা উদ্ধারে এ অভিযান চালায়। অভিযানে আটক সিদ্দিকুর রহমান নগর পুলিশের বন্দর জোনে টাউন সাব ইন্সপেক্টর (এটিএসআই) হিসেবে কর্মরত বলে জানা গেছে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, সিদ্দিকুর মোটরসাইকেল যোগে ১০ হাজার ইয়াবা নিয়ে সিজিএস কলোনির বাসায় যাচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয় এবং ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews