Newsvob.com.: বিনোদন ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর হয়ে মাঠে নেমেছেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা।
রোববার (২৪ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় তাদের প্রচারণার কার্যক্রম। এ সময় সিটি নির্বাচনের প্রচারণায় অংশ নেন চলচ্চিত্র তারকা অরুণা বিশ্বাস, রিয়াজ, তারিন, মীর সাব্বির, তানভীন সুইটি, বিজরী বরকতউল্লাহ, মাহিয়া মাহি, অপু বিশ্বাস, সাইমন সাদিক।
নির্বাচন প্রচারণা কমিটি সূত্র থেকে জানা যায়, শোবিজ তারকারা কাজীর দেউড়ি, নিউমার্কেট মোড়, ইস্পাহানি-জিইসি মোড়,অক্সিজেন মোড়, ২ নং রেলগেট, মুরাদপুর-বহদ্দারহাট হয়ে কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় প্রচারণা চালিয়েছেন। এছাড়াও আগামী সোমবার (২৫ জানুয়ারি) তাদের সঙ্গে যোগ দেবেন পূর্ণিমা ফেরদৌস’সহ আরও অনেক তারকা।
উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন। এতে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী ও বিএনপির ডা. শাহাদাত হোসেনসহ ৭ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম
প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল
জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী
মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী
মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ
যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন
চসিকে নৌকায় ভোট চাইলেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- ৩৭৯ বার পঠিত হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

















