ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

চাঁদপুরের ওমর আলী স্কুল কাম সাইক্লোন সেন্টারটি অবশেষে পদ্মার পেটে ডুবে গেছে

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
  • ১৪২ বার পঠিত হয়েছে

   Newsvob.com.: অনলাইন ডেস্ক : চাঁদপুরের রাজরাজেশ্বর ইউপিতে অবস্থিত তিনতলা ওমর আলী স্কুল কাম সাইক্লোন সেন্টারটি অবশেষে পদ্মার পেটে ডুবে গেছে। বৃহস্পতিবার ভোরে জোয়ারে এটি ডুবে যায়।

প্রতিবছর পদ্মার অব্যাহত ভাঙনে দিশেহারা হয়ে পড়েন রাজরাজেশ্বর ইউপির বাসিন্দারা। ভিটেবাড়ি হারিয়ে এমন অনিশ্চয়তায় দিন শুরু হয় তাদের।

এবছরও পদ্মার ভাঙন থেকে মুক্তি মিলেনি এই এলাকার বাসিন্দাদের। গত এক সপ্তাহে রাজরাজেশ্বর ইউপির প্রায় ৫ শতাধিক বসতবাড়ি নদী ভাঙনের কবলে পড়েছে। যাদ যায়নি ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ ছোট-বড় বাজার।

এর আগে ১৭ জুলাই নদীগ্রাসের মুখে পড়ে তিনতলা রাজরাজেশ্বর ওমর আলী হাই স্কুল কাম সাইক্লোন সেন্টারটি। এক সপ্তাহ পর আজ বৃহস্পতিবার এটি পুরোপুরি নদীতে বিলীন হয়ে যায়।

ওমর আলী স্কুলের প্রধান শিক্ষক সুফিউল্লাহ জানান, ওমর আলী উচ্চ বিদ্যালয়টি প্রায় ১১ বার নদী ভাঙনের শিকার হয়েছে। ২ কোটি ২৯ লাখ টাকা ব্যায়ে এখানকার শিক্ষার্থীদের লেখাপড়া এবং ইউনিয়নবাসীর কথা চিন্তা করে এখানে আধুনিক স্কুল কাম সাইক্লোন সেন্টারটি নির্মাণ করা হয়। কিন্তু তীব্র ভাঙনের কারণে আজ সেটিও পদ্মার পেটে চলে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, প্রতি বছর নদী ভাঙনে আমরা ক্ষতিগ্রস্ত হই। চাঁদপুরে রাজরাজেশ্বর ইউপি একটি দুর্গম এলাকা। পদ্মার ভয়াল থাবায় বিলীন হয়ে গেছে পুরো চর। সরকার আমাদের দিকে না তাকলে আমরা কোথায় গিয়ে আশ্রয় নিবো।

রাজরাজেশ্বর ইউপি হাজী হযরত আলী বেপারী জানান, প্রবল স্রোতের কারণে রাজরাজেশ্বর ইউপির চর এলাকায় ভাঙনের মুখে পড়ে। যে কারণে স্কুলসহ বসতঘর এরই মধ্যে বিলীন হয়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

চাঁদপুরের ওমর আলী স্কুল কাম সাইক্লোন সেন্টারটি অবশেষে পদ্মার পেটে ডুবে গেছে

আপডেট এর সময় : ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০