ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর Logo ঢাকার স্পন্দনকে মানবিকতায় ধারণ করতে চাই : প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo বিএনপি সরকারের প্রথম ১০০ দিন কেমন কাটল? Logo ৬ নবজাতকের মৃত্যু- কী ঘটেছিল আদ্‌-দ্বীন হাসপাতালে’ Logo ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী Logo জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ Logo হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯
  • ১১৪ বার পঠিত হয়েছে

চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেলার শীর্ষ মাদকব্যবসায়ী রুহুল আমীন (৪৮) নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার উকতো গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশের দুই উপ-পরিদর্শকসহ তিনজন আহত হয়েছেন বলে দাবি পুলিশের। ঘটনাস্থল থেকে একটি শুটারগান, কয়েক রাউন্ড গুলি ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার হয়েছে।

নিহত রুহুল আমীন চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত মফিজ উদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায় একদল মাদক ব্যবসায়ী উকতো গ্রামের মধ্য দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার একটি টহল দল ওই এলাকার একটি বাঁশ বাগানে অবস্থান নেয়। রাত দুইটার দিকে ৭/৮ জন মাদক ব্যবসায়ীর একটি দল মাথায় করে বস্তাভর্তি মাদক বহন করছে। এসময় তাদের চ্যালেঞ্জ করা হলে পুলিশের উপর অতর্কিত গুলি চালায়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, নিজেদের রক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে দু’পক্ষের মধ্যে শুরু হয় বন্দুকযুদ্ধ।

প্রায় ১৫ মিনিট গুলি বিনিময়ের এক পর্যায়ে মাদকব্যবসায়ীরা পিছু হটে। এসময় স্থানীয় জনগণের সহযোগিতায় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় শীর্ষ মাদক ব্যবসায়ী রুহুল আমীন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় মাদক ব্যবসায়দের গুলিতে আহত হয়েছেন উপ-পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, দু’টি ধারালো হাসুয়া ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার হয়েছে বলে জানান তিনি।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) জানান, নিহত রুহুল জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার নামে জেলার বিভিন্ন থানায় ১৬টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট এর সময় : ১২:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯