নিউস ভয়েস অফ বাংলাদেশ নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় কিছু নারী একটি ভবনের তৃতীয় তলা থেকে পেছনের গেট দিয়ে নিচে নেমে আসছেন। ভিডিওতে ভবনের সামনে থাকা “ছোঁয়া ফিজিও এন্ড ডেন্টাল কেয়ার”-এর সাইনবোর্ড দৃশ্যমান হওয়ায় অনেকেই ভুলবশত ধরে নেন যে উক্ত নারীরা উক্ত চিকিৎসা প্রতিষ্ঠান থেকে বের হয়েছেন।
বাস্তবে ঘটনার সাথে ছোঁয়া ফিজিও এন্ড ডেন্টাল কেয়ার-এর কোনো প্রকার সম্পৃক্ততা নেই। তদন্তে জানা যায়, উক্ত ভবনের নিচতলায় একটি বিউটি পার্লার রয়েছে যেখানে নারী কর্মীরা কর্মরত। সম্প্রতি কিছু দুর্বৃত্ত চাঁদাবাজির উদ্দেশ্যে ভবনে প্রবেশ করলে বিউটি পার্লারের নারী কর্মীরা আতঙ্কিত হয়ে পেছনের গেট দিয়ে বেরিয়ে আসেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ কল করা হয় এবং পরে থানা পুলিশ উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনাটি বিউটি পার্লারের কর্মীদের সাথে সম্পর্কিত, কিন্তু দুঃখজনকভাবে ভিডিওতে দৃশ্যমান সাইনবোর্ডের কারণে ছোঁয়া ফিজিও এন্ড ডেন্টাল কেয়ার নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
ছোঁয়া ফিজিও এন্ড ডেন্টাল কেয়ার একটি স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে রোগীদের সেবায় নিয়োজিত। আমরা অনলাইনে ছড়িয়ে পড়া ভ্রান্ত তথ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করছি