1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন বিএনইজি ও যায় সময়ের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা পদ্মায় বাসডুবি: এখনও ৩৩ জন পানির নিচে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

জনগণের ভোটই ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকবে : ড. কাইয়ুম

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্ক :   ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, ভোটের অধিকার রক্ষায় জনগণই শেষ ভরসা।

তিনি বলেন, যে কোনো ষড়যন্ত্র, ইলেকশন ইঞ্জিনিয়ারিং জনগণের শক্তির কাছে টিকতে পারবে না। জনগণের ভোটই সব ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকবে।

আজ শুক্রবার জুম্মা নামাজ শেষে রাজধানীর বাড্ডা এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ড. এম এ কাইয়ুম বলেন, আমি সোসাইটি ভিত্তিক সমাজ গঠনে বিশ্বাস করি। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ, ভিন্নমতের রাজনৈতিক কর্মী এবং বিশেষ করে তরুণ ছাত্র সমাজকে সঙ্গে নিয়েই একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই।

তিনি বলেন, তরুণরাই আগামীর নেতৃত্ব, তাদের শক্তিকে কাজে লাগাতে না পারলে সমাজ কিংবা রাষ্ট্র এগোতে পারে না।

ঢাকা-১১ আসনের উন্নয়ন ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আমি জনগণের কাছে যে অঙ্গীকার করছি-এই এলাকা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে। এটি কোনো নির্বাচনী স্লোগান নয়, এটি আমার দৃঢ় প্রতিশ্রুতি। আমি নির্বাচিত হই বা না হই, ইনশাআল্লাহ, জনগণকে সঙ্গে নিয়েই তা বাস্তবায়ন করবো।

বিগত ১৭ বছরের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে ড. কাইয়ুম বলেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে শত-শত মামলা, নির্যাতন ও দমন-পীড়ন চালানো হয়েছে। কিন্তু এত নিপীড়নের পরও বিএনপি মাথা নত করেনি, জনগণের অধিকার নিয়ে কখনো আপস করেনি। এই লড়াই ছিলো আমাদের রাজনীতির শক্তি।

তিনি বলেন, বহু বছর পর এ দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবেন এবং নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

এম এ কাইয়ুম বলেন, জনগণের ভোটই সব ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকবে। কোনো প্রশাসনিক কৌশল, কোনো কালো টাকা, কোনো ভয়ভীতি জনগণের রায়কে হারাতে পারবে না। তিনি বিশ্বাস করেন, ঢাকা-১১ আসনে ধানের শীষের বিজয় সময়ের ব্যাপার মাত্র।

৩০ জানুয়ারি, ২০২৬ বাসস

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews