1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

জাটকা রক্ষায় কারো সাথে আপোষ নয় : ইউএনও শারমিন আক্তার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ১৫৩ বার পঠিত হয়েছে
মমিনুল ইসলাম: এ্যানহ্যান্সড কোস্টাল ফিসারিজ (ইকোফিশ) প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব উত্তরে উপজেলা ইলিশ সহ-ব্যবস্থাপনা কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে এবং ইকোফিশ প্রকল্প- ওয়ার্ল্ডফিশ (সিএনআরএস) এর সহযোগীতায় সম্পন্ন হয় সভাটি।

এতে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম জাহাঙ্গীর আলম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত মাওলানা মো. আখতার হোসাইন।

ইউএনও শারমিন আক্তার বলেন, জেলেরা নদীতে নামলে তা সহ্য করা হবে না। তাই জাটকা রক্ষায় কাউকেই ছাড় দেয়া যাবে না ও কারো সাথে আপস নয়। কেউ আইনের উর্ধ্বে নয়, আইনের বাইরে যাওয়া যাবে না। আটককৃতদের আইনের মাধ্যমেই শাস্তি দেয়া হবে। এ ক্ষেত্রে আমরা সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করবো। প্রশাসন দিয়ে মাছ নিধন বন্ধ করা যাবে না, এ ক্ষেত্রে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে।

তিনি আরো বলেন, ইলিশ রক্ষায় মতলব উত্তরে যে সফলতা এসেছে তা মতলব উত্তর উপজেলা প্রশাসন নিয়ে যাবে না, এই সফলতা মতলব উত্তরেই থেকে যাবে। আমি এখান থেকে চলে যাওয়ার পর আমার মাথা থেকেও ইলিশ মাছ চলে যাবে। সরকার আমাকে বেতন দিয়ে রেখেছেন বলেই আমি ইলিশ রক্ষাকে দায়িত্ব হিসেবে মেনে নিয়ে কাজ করছি। তাই চাঁদপুরের সম্মান রক্ষার্থেই আপনাদের নিজেদের জাটকা নিজেরাই রক্ষা করতে হবে।
জেলে নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, জাটকা রক্ষা কার্যক্রম সফলকরণে জেলে নেতাদের ভূমিকা রয়েছে। তাই কী করে মাছ নিধন বন্ধ করা যায়, সেজন্যে আপনারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করেন।
প্রকল্পের মনিটরিং অফিসার মনির হোসেন তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম খান, সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সাইট অফিসার তৌফিকুর রহমান, এসআই গোলাম মোস্তফা প্রমুখ। সভায় কাউন্সিল কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলে প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে ইলিশ রক্ষা, প্রজননসহ বিভিন্ন বিষয়ে উম্মুক্ত আলোচনা করেন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews