জাপানে ওয়ার্ল্ড রোবট গেমস ২০২৬-এ ২টি স্বর্ণসহ ১১টি পুরস্কার জিতল বাংলাদেশ

খেলা ডেস্ক  ২৬ নভেম্বর ২০২৬জাপানের চিবা পোর্ট অ্যারেনায় ১৬ থেকে ১৯ নভেম্বর অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতা ওয়ার্ল্ড রোবট গেমস (WRG) ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। ২০টিরও বেশি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশি শিক্ষার্থীরা ২টি স্বর্ণ, ২টি রৌপ্য, ৩টি ব্রোঞ্জ ও ৪টি কপারসহ মোট ১১টি পুরস্কার অর্জন করেছে। ৪৫ সদস্যের জাতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিল বাংলাদেশে ওয়ার্ল্ড রোবট গেমসের অফিসিয়াল কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টেক অটোক্র্যাটস।

ইনোভেটিভ রোবট জুনিয়র বিভাগে শায়েরী ফাইরোজ (টিম রূপকথা) এবং উসমান আহমেদ রেজা স্বর্ণপদক অর্জন করেন। একই বিভাগে কিঞ্জল নাগ দিব্য রৌপ্য এবং লাইন ফলোয়িং রোবট জুনিয়র বিভাগে কপার পদক অর্জন করেন। লাইন ফলোয়িং রোবট সিনিয়র বিভাগে রৌপ্য পদক অর্জন করেন মুশফিকুল ইসলাম।
ইনোভেটিভ রোবট জুনিয়র বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করে মোহাম্মদ জাওয়াদ খান এবং টিম তারারবাড়ি, যার সদস্যরা হলেন মুহাম্মদ মুনতাসির রহমান, কায়সান আরিজ ভূঁইয়া জায়ান, মেহমিত ইসলাম জারাফ ও ফারহান জাহিন আলভি। ইনোভেটিভ রোবট সিনিয়র বিভাগে বাংলাদেশের টিম C.A.R.E.-এর দেবজিৎ সাহা জিৎ ও পার্থিব বিশ্বাস ব্রোঞ্জ পদক অর্জন করেন। একই বিভাগে মো. মাহিয়ান ইসলাম ও মো. হামজা হোসেন ফিহাম কপার পদক অর্জন করেন। পাশাপাশি মাহিয়ান ইসলাম ও ফিহাম ইনক্রেডিবল মেশিন বিভাগে কপার পদক অর্জন করেন।

এছাড়াও ইনোভেটিভ রোবট জুনিয়র বিভাগে ওলি আরহাম খান রাদিত ও ওলি আবসার খান অহি এবং লাইন ফলোয়িং রোবট জুনিয়র বিভাগে আবদুল্লাহ আল ইস্তিয়াক আলভী কপার পদক অর্জন করেন।
প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে WRG-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রুবাইয়াত এইচ রহমান। টিম মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন তাপশ সাহা, উম্মে হানি, আন নাফিউ, হাসিন ইসরাক চৌধুরী তাহা ও মো. তানভীর রহমান সাদ। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ২৫ জন শিক্ষার্থী গত ২৫ সেপ্টেম্বর ঢাকার উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশে টেক অটোক্র্যাটস-এর আয়োজনে অনুষ্ঠিত প্রথম WRG বাংলাদেশ জাতীয় পর্বের মাধ্যমে নির্বাচিত হন। চারটি বিভাগে ৩০০-এরও বেশি প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত জাতীয় পর্বের পর আন্তর্জাতিক দল নির্বাচন ক্যাম্পের মাধ্যমে চূড়ান্ত দল গঠন করা হয়।
এ বছরের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল “RoboBuild: Engineering Sustainable Cities”, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ রোবটিক্স উদ্ভাবকরা নিজেদের উদ্ভাবন, প্রযুক্তিগত দক্ষতা ও প্রকৌশল সক্ষমতা তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *