NEWSVOb :দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার হিন্দি-বাংলা দ্বিভাষিক সিরিজে ভিলেনের চরিত্রে অভিনয় করতে চলেছেন। তিনি এই প্রথম অভিনয় করবেন একজন সিরিয়াল কিলারের ভূমিকায়। এক ধাপ্পাবাজ আর তার সঙ্গিনী নিয়ে এই সিরিজের গল্পটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। ছবিটি তৈরি করছেন অরিন্দম শীল। উনিশ শতকের প্রেক্ষাপটে বাস্তব চরিত্র নির্ভর এই সিরিজের চিত্রনাট্য তৈরির কাজে গবেষণার ওপর জোর দেয়া হয়েছে। ভারতের প্রথম মহিলা সিরিয়াল কিলারের কাহিনী এটি। জয়াকে ভিলেন চরিত্রে নেয়া প্রসঙ্গে অরিন্দম বলেছেন, আমার প্রথম ছবি ‘আবর্ত’তে অভিনয়ের মধ্য দিয়েই প্রথম কলকাতার বাংলা ছবিতে জয়া কাজ করেছিলেন। আমার এবারের নতুন প্রজেক্ট ‘ত্রৈলোক্য’-তে একজন শক্তিশালী অভিনেত্রীর দরকার ছিল। চরিত্রটির মধ্যে চার পাঁচটি স্তর রয়েছে। তাই জয়া ছাড়া আর কারো কথা আমার মাথায় আসেনি। সিরিজে ত্রৈলোক্য চরিত্রে জয়া অভিনয় করবেন। তার প্রেমিক হিসেবে ভাবা হচ্ছে বলিউডের কাউকে। আর ডিটেকটিভের চরিত্রে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী। পরিচালক অরিন্দম শীল আরো জানিয়েছেন, এটা আমার প্রথম হিন্দি কাজ। দুই সিজন ধরে চলবে এই সিরিজ। পূজার আগেই শুটিং শুরু হওয়ার কথা। এ বছরের শেষ দিকে দেখা যাবে সিরিজটি।
শিরোনাম :
যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন
নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী
যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’
অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক
ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ
বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা
জরুরি সতর্কবার্তা দিল পুলিশ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার
জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
জয়া এবার ভিলেন
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯
- ১৬৩ বার পঠিত হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
















