ডিবি মতিঝিলের অভিযানে যাত্রাবাড়ীতে ৩২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

অপরাধ ডেস্ক:    ঢাকা, ০৩ নভেম্বর ২০২৬ খ্রি. রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৩২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আওরঙ্গজেব ওরফে রিয়াদ (৪০) ও ২। বিলকিছ বেগম (৪০)।

গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গত সোমবার (০২ অক্টোবর) রাত ৯:১০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩২০০ পিস ইয়াবা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে যাত্রাবাড়ী থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতো মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *